আপনরা ভাবছেন এ আবার কে যে গ্যারান্টি দিচ্ছে , তাই না — আমার নাম অনির্বাণ বিশ্বাস। আমার বাড়ি বনগাঁ , পশ্চিমবঙ্গ । আর আমি একটু মেন্টাল আছি , আর ভীষণ কুঁড়ে যাকে বলে ল্যাদখোর। কিন্তু কেন বলে সেটা ক্লাস জয়েন করে ৩ দিন ক্লাস না করলে বুঝতে পারবেন না।
আমি গত৪ বছর ২৭৪ দিন ধরে এই ডিজিটাল মার্কেটিং এই ফিল্ডে আছি । আমি প্রথমে ভেবেছিলাম এটা খুব সহজ কিন্তু কিছু দিন পরেই বুঝতে পেরে গেছিলাম যে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না।
এই ৪ বছর ২৭৪ দিন ফিল্ডে কাজ করা কালিন অনেক ব্যাবসা নিজে লঞ্চ করেছি এবং অনেক ব্যাবসা এবং ব্যাবসায়ী দের সাথে ফ্রী- লাঞ্ছিং ভাবে কাজ করেছি। মিথ্যা বলব না অনেক অনেক অনেক বার ফেল করেছি , অনেক অনেক রকম এক্সপেরিমেন্ট ও করেছি এবং কিছু সিক্রেট ফর্মুলা বা স্ট্রাটেজি বের করেছি যে গুলো ব্যবহার করে আল্টিমেট রেসাল্ট পেয়েছি।
কিন্তু আমি কিছু বই পড়ি যেমন রিচ ড্যাড- পুয়োর ড্যাডসাইকোলজি অফ মানি এই সব বই গুলো পড়ে বুঝতে পারি যে যদি জীবনে ফিন্যান্সিয়ালি ফ্রি হতে হয় তো আমাকে অ্যাসেট বানাতে হবে যা আমাকে রেগুলার ইনকাম দেবে এবং বিভিন্ন দিক থকে ইনকাম আসার লাইন করে রাখতে হবে।
যেহেতু আমরা ডিজিটাল ফিল্ডে আছি তাই আমরা বানাই ডিজিটাল প্রোডাক্ট এবং অটোমেটিক মাধ্যমে সেল করা শুরু করে দিই।এবং শুরু হয়ে যায় আমাদের আরও একটা ইনকাম আসার লাইন। কিভাবে আমরা সেল করি ?
যে গুলো আপনাদের সাথে কিছু সেয়ার করতে চাই ফ্রী তে — বাঙালি হয়ে বাঙালিদের জন্য । কারন আমরা অনেক পিছিয়ে ডিজিটালি । বাংলাদেশ আমাদের থেকে অনেক এগিয়ে। যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। আশা করব আপনি আমাদের সাথে থাকবেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ . আমাদের সাথে থাকার জন্য।