আপনি হয়ত ভাবছেন যে এরা কারা যে এত বড় গ্যারান্টি দিচ্ছে ? তাহলে জেনে নিন …..
আমরা দুই বন্ধু, সৌভিক মৃধা এবং চঞ্চল হালদার। আমরা সেই ২০১৭ সাল থেকে পায়ের তলার চটি ঘসছি এটা জানার জন্য কিভাবে প্রো ব্লগার হওয়া যায়।
তারপর গুগল বাবা এবং ইউটিউব মা এর কাছ থকে জানতে পারি যে , ব্লগিং ও একটা অপশন হতে পারে যেটা পকেট ভরিয়ে দেবে।
তখন অনেক মানুষ খুজি যে ব্লগিং ভাল ভাবে শেখাবে পাই না, গাইড ও কাউকে পাই নি । তাই গুগল বাবা আর ইউটিউব মা এর কাছে যে টুকু তথ্য পাই সেটাই প্রাকটিস করতে থাকি কিন্তু সঠিক তথ্য না পাওয়ায় পকেটে বেশি আসে নি ।
এরপর দুই বছর কেটে যায়। তখন পরিবার কে সাপোর্ট করার জন্য স্যামসাং কোম্পানি তে দু জনই ছোট একটা জব নিই। বিশেষ কারনে কাজ টা ছেড়ে দিই। তারপর বিভিন্ন মাঠের কাজ , মাটি কাটা সব কিছু করতে থাকি। কিন্তু ব্লগিং করা ছাড়ি নি। ফেল করতে থাকি কিন্তু হাল ছাড়ি নি।
এরপর ২০২১ সালের শেষের দিকে আমাদের কষ্ট রঙ দেখানো শুরু করে, আমাদের এত বছরের অভিজ্ঞতা কাজে লাগে , আমাদের পকেটে কিছু কিছু করে আশা শুরু হয়। এর মধ্যে আমরা বুঝতে পারি যে কোন টেকনিক কাজে লাগে আর কোন টা কাজে লাগে না।
আমার এই ৫ বছর ধরে ধাক্কা খেতে খেতে আমি যা যা শিখেছি , যে গুলো আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ফ্রী তে — বাঙালি হয়ে বাঙালিদের জন্য । কারন আমরা অনেক পিছিয়ে ডিজিটালি । বাংলাদেশ আমাদের থেকে অনেক এগিয়ে। যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। আশা করব আপনি আমাদের সাথে থাকবেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ . আমাদের সাথে থাকার জন্য।